1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে কাঁদানে গ্যাস-সাউন্ড গ্রেনেড, ৫৫ কারখানা বন্ধ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



গাজীপুরে শ্রমিক বিক্ষোভে কাঁদানে গ্যাস-সাউন্ড গ্রেনেড, ৫৫ কারখানা বন্ধ

শ্রমিকের মৃত্যুর গুজব এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে ব্যাপক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন

বাংলাদেশ

প্রতিনিধি


গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে ব্যাপক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে আজ সকালে গাজীপুরের ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর জেরে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে সকাল পৌনে ১০টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনার পর ওই কারখানা ও আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আজ সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পাশাপাশি গাজীপুরের নাওজোরে আন্দোলন চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

সার্বিক বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী এবং জরুন এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পাশাপাশি আজ সকালে ২৩টি কারখানায় ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews