সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরছে শান্ত পরিবেশ, বন্ধ ও কর্মবিরতি ৩৭ কারখানায়
শ্রমিক অসন্তোষের পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ধীরে ধীরে শান্ত ও স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। বেশিরভাগ পোশাক কারখানায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই শান্তিপূর্ণভাবে….
বাংলাদেশ
প্রতিনিধি
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র শ্রমিক অসন্তোষের পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ধীরে ধীরে শান্ত ও স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। বেশিরভাগ পোশাক কারখানায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। তবে শ্রমিকদের কর্মবিরতি, সাধারণ ছুটি ও শ্রম আইনের ধারায় এখনো ৩৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার সকালে ৯টি কারখানার শ্রমিকেরা ভেতরে প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে) আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ২০টি কারখানা।
বেলা ১২টার দিকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার বলেন, “বর্তমানে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবেই কাজ চলছে। যেসব কারখানায় শ্রমিকেরা কর্মবিরতিতে আছেন বা যেগুলো বন্ধ রয়েছে, সেগুলোর মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, আজ এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবুও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

