1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

গোপালগঞ্জ পরিদর্শন করলেন আইজিপি-এসআরবি-বিজিবি প্রধান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

গোপালগঞ্জ পরিদর্শন করলেন আইজিপি-এসআরবি-বিজিবি প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের গত কয়েকদিনের হামলা-অগ্নিসংযোগের পর আজ শুক্রবার গোপালগঞ্জ পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

সকাল সাড়ে ১১টার দিকে তারা গোপালগঞ্জ সার্কিট হাউসে পৌঁছান। এর আগে তারা গোপালগঞ্জ পুলিশ লাইনস পরিদর্শন করেন।

পরে দুপুর ৩টা ২০ মিনিট পর্যন্ত আইজিপি মো. আলী হোসেন ফকির, এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদ ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সার্কিট হাউসে অবস্থান করেন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল হক সরদার গণমাধ্যমকে জানান, আইজিপি-এসআরবি-বিজিবি প্রধানরা এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো সম্পর্কে খোঁজ-খবর নেন।

গত প্রায় ১০ দিন ধরে গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটান আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা। ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, থানা, বিজিবির গাড়ি এবং বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এর মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা, ৩ সংসদ সদস্যের বাড়ি এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখযোগ্য। ধারাবাহিক এসব ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

গত কয়েকদিনের অস্থিরতার পর আজ সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এদিন সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/সিএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews