1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

নাগরিক নিরাপত্তার দাবিতে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



নাগরিক নিরাপত্তার দাবিতে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি

ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা

বাংলাদেশ

প্রতিবেদক


রাজধানী ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। সব মিলিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ১০০ দিনের কর্মসূচি পালিত হবে। এর অংশ হিসেবে মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশের পাশাপাশি মিছিল, সভা ও গণসংযোগ চালানো হবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিল ও গণসংযোগ এবং ফেব্রুয়ারি শেষে মার্চে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন ব্যবধান তৈরি না হয়, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি পাঁচ দফা আহ্বান জানানো হয়। সেগুলো হলো প্রতিটি সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, চাঁদাবাজি-দখলদারত্ব ও সন্ত্রাস দমন করা এবং জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, প্রায় ৭০ শতাংশ ভোটার জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার পরও সরকার রাষ্ট্রীয় সংস্কারে আগ্রহ দেখাচ্ছে না। জাতির সংকটে ঐক্যবদ্ধ হতে হলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মেনে সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি গুজবে বিভ্রান্ত না হয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান সেলিম উদ্দিন।

এছাড়া ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে নাগরিকদের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরির ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে, যার মাধ্যমে ঘরে বসে কয়েক ডজন সেবা পাওয়া যাবে।

মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews