1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

জয়পুরহাটে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


জয়পুরহাটের পাঁচবিবিতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের হলরুমে এই মজলুম ব্যাক্তির মৃত্যুবার্ষিকী পালনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ কামরুজ্জামান মন্ডল, মোঃ হারুনুর রশিদ, মোঃ সাদ্দাম হোসেন, ভাগ্যবতী রাণী ও মোসলেমা বেগম। প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষক মোঃ আসাদুজ্জামান মহান এই নেতার মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তারা মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন, মজলুম মানুষের অধিকার আদায়ে তার আপোষহীন ভূমিকা, কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের জন্য তার আজীবন লড়াইয়ের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তার আদর্শ আজও যুব সমাজকে দেশপ্রেম, ন্যায় ও মানবতার পথে অনুপ্রাণিত করে।

পরে মাওলানা ভাসানীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews