বয়স অল্প হলেও স্বপ্ন তার অনেক বড়। পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চলেছে কুমিল্লার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিশু। তার লেখা উপন্যাস ‘তুমি কারো নও’ প্রকাশিত হতে যাচ্ছে আসন্ন অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে নয়া উদ্যোগ প্রকাশনী।
কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিশু ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহী। সেই আগ্রহ আর সৃজনশীল চিন্তাভাবনা থেকেই তার উপন্যাস রচনার যাত্রা। অল্প বয়সে একটি পূর্ণাঙ্গ উপন্যাস প্রকাশের উদ্যোগ তার সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ করেছে।
মিশুর এই সাহিত্যযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার বাবা-মা। তাদের উৎসাহ ও অনুপ্রেরণা তাকে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। পরিবারের সহযোগিতায় নিজের লেখাকে বই আকারে পাঠকের হাতে তুলে দেওয়ার স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।

‘তুমি কারো নও’ উপন্যাসে সম্পর্ক, ভালোবাসা ও আবেগের নানা অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তরুণ এই লেখিকা। বইটির একটি অংশে উঠে এসেছে তাসিফা ও জুয়িনের আবেগঘন মুহূর্ত। সেখানে জুয়িন তাসিফাকে বলে, “From Tasifa Alam to Tasifa Shikder. You are officially a Shikder now, my wifey.”
কথাটি শুনে তাসিফার ঠোঁটের কোণে ফুটে ওঠে ছোট্ট হাসি। কিন্তু আবেগ ধরে রাখতে না পেরে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। দুজনের নীরব মুহূর্তে যেন প্রকাশ পায় অনেক না বলা কথা। এমন আবেগঘন বর্ণনার মধ্য দিয়ে পাঠকের হৃদয় স্পর্শ করার চেষ্টা করেছেন মিশু।
নয়া উদ্যোগ প্রকাশনী থেকে প্রকাশিতব্য বইটির মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। তবে প্রি-অর্ডারে ৩০ শতাংশ ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে ৪৯০ টাকায়। প্রি-অর্ডারকারীদের জন্য থাকছে লেখিকার অটোগ্রাফ, পুস্তানি ও বুকমার্ক। অতিরিক্ত ২০ টাকা যোগ করে চাবিরিং নেওয়ার সুযোগও রয়েছে।
প্রকাশনী সূত্রে দেওয়া তথ্য অনুযায়ী, আসন্ন অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে। তবে বইমেলার আগেই আগ্রহী পাঠকেরা অনলাইনে প্রি-অর্ডার করতে পারবেন।
স্কুলজীবনেই সাহিত্যজগতে পা রাখা মিশুর এই উদ্যোগ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সৃজনশীল চর্চার একটি উদাহরণ। পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্নকে এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা তার সাহিত্যজীবনের সম্ভাবনাময় সূচনা হয়ে উঠতে পারে।