1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুরে মওলা, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত ব্যবস্থাপনা এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদের সচেতনতা ও আধুনিক পদ্ধতিতে পশুপালন নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং রপ্তানিমুখী উৎপাদন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews