1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সখীপুরে ঝোপ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের গুম-হত্যার মামলায় জিয়াউলের পক্ষে সাক্ষ্য, যুক্তিতর্ক ২৪ নভেম্বর নাট্য সংগঠন বিবর্তন যশোরের নতুন ১৫ সদস্যের কমিটি গঠন এআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ডিরেক্টরস গিল্ডের ‘স্কিল ল্যাব’, অংশ নিলেন দেড় শতাধিক নির্মাতা ১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি হলো, হিসাব দিলো বিজিএমইএ Aberdeen: Mario Frick delivers on ‘heavy metal football’ promise at Kilmarnock শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া

ডিরেক্টরস গিল্ডের ‘স্কিল ল্যাব’, অংশ নিলেন দেড় শতাধিক নির্মাতা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



ডিরেক্টরস গিল্ডের ‘স্কিল ল্যাব’, অংশ নিলেন দেড় শতাধিক নির্মাতা

টেলিভিশন ও ডিজিটাল নাটকের নির্মাতাদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘ডিরেক্টরস স্কিল ল্যাব ২০২৬’ আয়োজন করেছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। এতে প্রায় দেড়শ নির্মাতা অংশ নেন।

বিনোদন

বিনোদন প্রতিবেদক


বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে গত ২১ নভেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ডিরেক্টরস স্কিল ল্যাব ২০২৬’। টেলিভিশন ও ডিজিটাল নাটকের নির্মাতাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে পরিচিতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কাজ উপস্থাপনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন প্রায় দেড়শ নির্মাতা।

অনুষ্ঠানে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা বিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগি করা হয়। বিষয়গুলো ছিল—পরিচালকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও ব্যক্তিগত পরিচিতি গড়ে তোলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের প্রস্তাব উপস্থাপন এবং পণ্যের প্রচার ও ব্র্যান্ডের সমন্বয়। প্রতিটি পর্বে সংশ্লিষ্ট বিষয়ের প্রশিক্ষকেরা নির্মাতাদের সামনে সমসাময়িক ধারণা, বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দিকনির্দেশনা তুলে ধরেন।

প্রথম পর্বে পরিচালকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেন হাসিব হাসান চৌধুরী। দ্বিতীয় পর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও ব্যক্তিগত পরিচিতি গড়ে তোলা বিষয়ে প্রশিক্ষণ দেন পুলক অনিল। তৃতীয় পর্বে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের প্রস্তাব উপস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দেন আরিফুর রহমান। আর চতুর্থ পর্বে পণ্যের প্রচার ও ব্র্যান্ডের সমন্বয় বিষয়ে প্রশিক্ষণ দেন আলী হাসান আলম।

অনুষ্ঠানের শুরুতে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রশিক্ষণ ও আর্কাইভবিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহিদুজ্জামান সেলিম, সহসভাপতি রাশেদা আক্তার লাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ মন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন, দপ্তর সম্পাদক সাঈদ রহমান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়াজ চন্দ্রদ্বীপসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও নির্মাতারা।

দিনব্যাপী দক্ষতা বিনিময়, আলোচনা ও অভিজ্ঞতা ভাগাভাগির মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়। সমাপনী বক্তব্য দেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহিদুজ্জামান সেলিম। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ‘ডিরেক্টরস স্কিল ল্যাব ২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের এ আয়োজন নির্মাতাদের সৃজনশীল বিকাশ, প্রযুক্তিনির্ভর নির্মাণচর্চা এবং দেশীয় নাটককে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews