1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সখীপুরে ঝোপ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের গুম-হত্যার মামলায় জিয়াউলের পক্ষে সাক্ষ্য, যুক্তিতর্ক ২৪ নভেম্বর নাট্য সংগঠন বিবর্তন যশোরের নতুন ১৫ সদস্যের কমিটি গঠন এআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ডিরেক্টরস গিল্ডের ‘স্কিল ল্যাব’, অংশ নিলেন দেড় শতাধিক নির্মাতা ১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি হলো, হিসাব দিলো বিজিএমইএ Aberdeen: Mario Frick delivers on ‘heavy metal football’ promise at Kilmarnock শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া

শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ

বাণিজ্য

জার্নাল ডেস্ক


তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ থাকা এবং কারখানার ক্ষতি মিলিয়ে ৩১৭টি কারখানার সরাসরি প্রায় ৫,১৩৬ কোটি টাকার (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ ক্ষতি হয়েছে। এছাড়া এ সময়ে বাংলাদেশ থেকে অন্য দেশে সরে গেছে প্রায় ৩,০৯৬ কোটি টাকার (২৫৪ মিলিয়ন ডলার) সমপরিমাণ ক্রয়াদেশ।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এসব তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত অক্টোবর থেকে পোশাক শ্রমিকরা রাস্তায় নামলেও চলতি মাসের শুরু থেকে অসন্তোষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিজিএমইএ মূলত চলতি মাসের শুরু থেকে হওয়া ক্ষতির চিত্রই তুলে ধরেছে।

ক্ষতির পরিমাণ নিরূপণে ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর—এই ১৮ দিনে চলা অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, তার তথ্য জানাতে সম্প্রতি সদস্য কারখানাগুলোতে চিঠি দেয় বিজিএমইএ। রোববার পর্যন্ত ৩১৭টি কারখানার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ হিসাব তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সরাসরি এই ক্ষতির বাইরেও সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশই এখন চরম ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেছে বিজিএমইএ। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে; যা এই হিসাবের মধ্যে আসেনি।

বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত ক্ষতির ভয়াবহতা আরও ব্যাপক এবং জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাব অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এরও অধিক। অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে।

তদুপরি, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনো চলমান রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও বেশি বলে জানিয়েছে সংগঠনটি।

 

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews