1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ড্র করেও সিরিজ হার, পরাজয় মেনে নিল বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পঞ্চম দিনের ৪টায় মাঠে নেমে আলো পর্যবেক্ষণ করার কথা ছিল আম্পায়ারদের। তবে তার আগেই খেলার সমাপ্তি মেনে নিলেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ছিল জয় থেকে ১৮৫ রান দূরে, ওয়েস্ট ইন্ডিজ ছিল ৬ উইকেট দূরত্বে। এর ফলে সমতায় শেষ হলো সিলেট টেস্ট। তবে এই টেস্টে ড্র করলেও দুই ম্যাচের সিরিজে হেরেছে বাংলাদেশ। মিরপুরে হওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৮ উইকেটে।

ওয়েস্ট ইন্ডিজ ৩৯৮ রানে ইনিংস ঘোষণার পর তিন পেসারকে ভালোভাবে সামাল দিলেও ক্যারিবিয়ান স্পিনে ভুগতে থাকে বাংলাদেশ। অষ্টম ওভারে ওয়ারিকান বল হাতে নিতেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। তানজিদ হাসান তার বলে জোশুয়া ডা সিলভার ক্যাচ হন। ৩৩ রানের ওপেনিং জুটিতে তার ছিল ২১ রান। ৩২ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।

ওয়ারিকানই ফেরান আরেক ওপেনার শান্তকে। ২৭ বলে ১৪ রানে এলবিডব্লিউ হন অধিনায়ক। আম্পায়ার আউট দেননি প্রথমে। রিভিউ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের দেখা পায় সফরকারীরা। ৪০ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রানে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। লাঞ্চ বিরতির পর চা বিরতিতে যাওয়া পর্যন্ত কোনো উইকেটই হারাতে হয়নি বাংলাদেশকে। এর মাঝেই সেঞ্চুরির পথে এগোতে থাকেন হৃদয়। কিন্তু ব্যিক্তিগত ৮২ রানে থামে তার ইনিংস। এবারও ঘাতক সেই ওয়ারিকান।

মুশফিকের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন মুশফিক। হৃদয়ের আউটের পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মুশফিকও। শামার জোসেফে করা বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে করেন ৪৯ রান।

এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে দেখে-শুনে খেলতে থাকেন লিটন। এর মাঝেই আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা। এরপর আর একটা বলও মাঠে গড়ায়নি। ৭ রানে লিটন ও ১ রানে মিরাজ অপরাজিত থাকেন।

এর আগে সিলেট টেস্টের শেষ দিনে প্রায় এক ঘণ্টা ব্যাট করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন আরও তিন উইকেট হারিয়েছে তারা। ৬ উইকেটে ৩৯৮ রান করার পর তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। জেতার জন্য ৩৬৯ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা।

সিলেট টেস্টের শেষ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালো হয়েছিল। ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। ১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রানে দিন শুরু করেন। মাত্র ৫ বল খেলে হজ বিদায় নেন, যোগ হয় দুটি রান। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের সহজ কাচ হন হজ।

এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।

এদিন দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩৭২ রানে পড়ে তাদের ষষ্ঠ উইকেট। এরপর জোশুয়া বিশপ দুটি ছক্কা ও চার মেরে রানের গতি বাড়ান। ১১ বল খেলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তাতে চারশ করেই ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৩৯৮ রানে তারা থেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশপের সঙ্গে জাঙ্গু ৩৯ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে তাইজুল, মিরাজ ও নাঈম দুটি করে উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করেছিল। জবাবে তাওহীদ হৃদয়ের ২৪২ রানে চড়ে বাংলাদেশ ৩৮৬ রান করে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews