1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

নাশকতার আশঙ্কা ও তথ্য ফাঁসের অভিযোগে পুলিশে কঠোর নজরদারি, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



নাশকতার আশঙ্কা ও তথ্য ফাঁসের অভিযোগে পুলিশে কঠোর নজরদারি, গ্রেপ্তার ২

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে….

বাংলাদেশ

প্রতিবেদক


ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর ভেতরের শৃঙ্খলা বজায় রাখতে অভ্যন্তরীণ নজরদারিও বাড়ানো হয়েছে। পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে।

উদ্ভূত পরিস্থিতিতে মাঠপর্যায়ের পুলিশ প্রশাসনকে নতুন করে সাজাচ্ছে সরকার। এর অংশ হিসেবে গতকাল বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ এই সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে পাঁচটিই সীমান্তবর্তী জেলা। 

এর আগে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়। এ ছাড়া গত মঙ্গলবার পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে (দুজন ডিআইজি, চারজন অতিরিক্ত ডিআইজি ও আটজন এসপি) বদলি ও পদায়ন করা হয়েছে।

বাহিনীর ভেতরে নজরদারির বিষয়টি বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছেন। সরকার তাঁদের কঠোর নজরদারিতে রেখেছে এবং ইতিমধ্যে কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

পুলিশের উচ্চপর্যায়ের সূত্রগুলো জানায়, সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো তদন্ত করতে গিয়ে বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সেখানে অবস্থানরত কিছু পুলিশ সদস্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করায় বিদেশে পলাতক কর্মকর্তাদের কেউ কেউ দেশে কর্মরত পুলিশ কর্মকর্তাদের ফোন করে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

বাহিনীর ভেতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে ইতিমধ্যে দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। গত ১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়। পাঁচলাইশ থানায় দায়ের করা ওই মামলায় তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

দুদিন আগে ময়মনসিংহের এসআরবি-১৪ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার আদালত তাঁকে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় কারাগারে পাঠান। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তাঁর কোনো ভূমিকা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। 

এ ছাড়া খাগড়াছড়িতে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) কর্মরত পুলিশের ৩৩তম ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে (বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাকিবুল হাসানকে আনতে ডিবির একটি দল খাগড়াছড়িতে গেছে এবং ঢাকায় আনার পর তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত সপ্তাহেও ৩১তম বিসিএসের এক পুলিশ কর্মকর্তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হলেও ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর ব্যবহৃত মুঠোফোনটি জব্দ রেখেছে ডিবি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম তিন সপ্তাহে চোরাগোপ্তা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিজ্ঞতা থেকে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও মুঠোফোন বিশ্লেষণ করে আরও হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। পুলিশের আশঙ্কা, এবার সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে। সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়ে ইতিমধ্যে কয়েকজন রাজনৈতিক নেতাকে সতর্কও করা হয়েছে।

সম্প্রতি সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক অনলাইন বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিজিবির সঙ্গে সমন্বয় করে টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি ঘিরে আগামী ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঝুঁকি থাকতে পারে এমন বিবেচনায় মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানান, পুলিশের কোনো সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা বা ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews