1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন ও সাবেক ডিসি ইলিয়াসসহ আটক ৩

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন ও সাবেক ডিসি ইলিয়াসসহ আটক ৩

সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আইনজীবী সুফি মো. আল মামুনসহ তিনজনকে আটক ও মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের…..

বাংলাদেশ

প্রতিবেদক


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আইনজীবী সুফি মো. আল মামুনসহ তিনজনকে আটক ও মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের একদল নেতাকর্মী। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর লালমাটিয়া ও ধানমন্ডি ২৭ নম্বর সংলগ্ন এলাকা থেকে তাঁদের ধরে মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ইতোমধ্যে তাঁদের আটক ও মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মোতাহার হোসেনও ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা শাখাওয়াত মুনকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছেন এবং চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এক ব্যক্তি মুনের কাছে জানতে চান, আগামী ডিসেম্বর মাস ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা কী। জবাবে মুন জানান, তিনি বর্তমানে ‘ওএসডি’ (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় আছেন।

এ সময় উপস্থিত এক ব্যক্তি শাখাওয়াত মুনের গালে চড় মারেন এবং তাঁকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ছাড়া ছাত্রদল নেতা মোতাহার হোসেনকে তাঁর পরিচয় নিশ্চিত হতে এবং সরকারি কর্মকর্তা হয়ে ভবিষ্যতে আর কোনো নাশকতায় জড়াবেন কি না, তা জানতে চাইতে দেখা যায়। উত্তরে আর এমন কিছু করবেন না বলে জানান মুন। একপর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের চাপে তিনি কান ধরতেও বাধ্য হন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনকে পুলিশের ভ্যানে তোলার পরও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কয়েকজনের কণ্ঠে ‘আয়, মারিস না’ বলে নিবৃত্ত করার চেষ্টা শোনা যায়। ভিডিওতে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতির কথা উল্লেখ করা হচ্ছিল।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ধানমন্ডি ২৭ ও লালমাটিয়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। সম্ভবত তাঁরা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, আটক শাখাওয়াত মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে। পাশাপাশি অপর দুজনের বিরুদ্ধেও কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews