1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
এক সপ্তাহে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব Ellie Kildunne: Bristol star responds to Harlequins time-keeping reports নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত ‘১০ম লিডারশিপ সামিট’ পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী পাঁচ বছরের পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক এমপি নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই রেল কর্মকর্তার কারাদণ্ড যশোরের সাবেক এমপি ঢাকায় গ্রেফতার

নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই রেল কর্মকর্তার কারাদণ্ড

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই রেল কর্মকর্তার কারাদণ্ড

পূর্ব রেলের সহকারী লোকো মাস্টার পদে নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক সোশাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়াকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

অন্যান্য

জার্নাল ডেস্ক


পূর্ব রেলের সহকারী লোকো মাস্টার পদে নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই রেল কর্মকর্তাকে সাজা দিয়েছেন আদালত।

সোমবার বিকালে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান।

দণ্ডিতরা হলেন—পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং সাবেক সোশাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়া।

দুদকের পিপি রেজাউল করিম রনি গণমাধ্যমকে বলেন, “রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি গোলাম কিবরিয়াকে ৩ বছর এবং ইউসুফ আলী মৃধাকে ২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

“তাদের মধ্যে গোলাম কিবরিয়া অন্য মামলায় সাজা প্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আর ইউসুফ আলী মৃধা পলাতক।”

এ মামলার ৩১ জন চাকরিপ্রার্থীকেও আসামি করা হয়েছিল। তবে সোমবার দেওয়া রায়ে তাদের খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, সহকারী লোকো মাস্টার পদে জনবল নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষার খাতায় ও টেবুলেশন শিটে ঘষামাজা করে ১০ নম্বর গ্রেস দেওয়া হয়।

এভাবে ফেল করা প্রার্থীকে পাস দেখিয়ে নিয়োগের সুপারিশ করা হয়। পাশাপাশি জেলা কোটাও যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

ওই ঘটনায় ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে মামলাটি করেছিলেন।

অভিযোগপত্র জমা হওয়ার পর ২০১৬ সালের ২৯ নভেম্বর ৩৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন।

এদিন সকালে পূর্ব রেলের ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ দুর্নীতির আরেক মামলাতেও ইউসুফ আলী মৃধা ও গোলাম কিবরীয়াকে সাজা দেন আদালত। এর আগে রোববার পূর্ব রেলের রেকর্ড কিপার পদে নিয়োগ দুর্নীতির মামলাতেও তাদের সাজা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews