
দীর্ঘ বিরতির অবসান হতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। পাঁচ বছরের বেশি সময় পর আবারও এই মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে আর কোনও ঘরোয়া ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। অবশেষে মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে ঐতিহ্যবাহী এই ভেন্যুতে ফিরছে ক্লাব ফুটবল।
মঙ্গলবার দুপুর আড়াইটায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ফর্টিস… বিস্তারিত