নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতাসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের….
বাংলাদেশ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় তিনি নিজে বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে নাম থাকা আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমপি নুসরাত দাবি করেন, প্রতিপক্ষের ছোড়া পেট্রোল বোমা হামলায় এ অগ্নিকাণ্ড ঘটেছে। গত বুধবার রাত সোয়া ১২টার দিকের ওই আগুনে তাঁদের টিনশেড বাড়ির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে যায়।
তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা বা কোনো ধরনের বিস্ফোরক ব্যবহারের আলামত পায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস। অন্যদিকে, বিদ্যুৎ বিভাগও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবেই কেউ ওই বাড়িটিতে আগুন লাগিয়ে থাকতে পারে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

