1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


প্রসবকালীন ও প্রসব-পরবর্তী জটিলতা, বিশেষ করে Peripartum Disseminated Intravascular Coagulation (DIC) এবং Multi Organ Dysfunction-এর মতো জীবনসংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা, দ্রুত রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ১২ তলা কনফারেন্স হলে “Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ গাইনোকোলজি, অবস্টেট্রিকস, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান বক্তা (Keynote Speaker) হিসেবে বক্তব্য রাখেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা। তিনি “Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একটি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা, রোগীর সংকটাপন্ন অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এবং এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম। সেমিনারটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মারিনা আরজুমান্দ।

সেমিনারের প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেনা আক্তার; একই বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. শোয়েলা শাহনাজ এবং প্রফেসর ও প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া চৌধুরী; ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের গাইনি ও ল্যাপারোস্কোপিক সার্জন প্রফেসর ডা. আফরোজা চৌধুরী; চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মুসলিনা আক্তার।

এছাড়াও বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাইফুল আজম সাজ্জাদ; পার্কভিউ হসপিটাল লিমিটেডের হেমাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. জামাল উদ্দিন তানিন; চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আশরাফুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ডা. রফিকুল হাসান, সহকারী অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা , ডা. মো. আশেক এলাহী , কনসালট্যান্ট ডা. সাইমা আলম প্রমুখ এবং হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা সভায় অংশগ্রহণ করেন।

Peripartum DIC একটি অত্যন্ত জটিল ও জীবনসংকটাপন্ন চিকিৎসাগত অবস্থা, যা প্রসবকালীন বা প্রসব-পরবর্তী সময়ে দেখা দিতে পারে। এর সঙ্গে Multi Organ Dysfunction যুক্ত হলে রোগীর চিকিৎসা আরও জটিল হয়ে ওঠে। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয়, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় রক্ত ও রক্ত উপাদান সরবরাহ এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে একটি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার ঘটনা (Case Report) কেন্দ্র করে চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, অভিজ্ঞতা এবং সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জটিল প্রসূতি রোগীর জীবন রক্ষায় সময়োপযোগী সিদ্ধান্ত, আন্তবিভাগীয় সমন্বয় এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির ভূমিকা তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জটিল প্রসূতি রোগীর চিকিৎসায় দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, “চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। বিশেষ করে মা ও নবজাতকের জীবন রক্ষায় জটিল প্রসূতি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতে রোগীদের আরও উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে। পার্কভিউ হাসপাতাল চট্টগ্রামের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

পার্কভিউ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, জটিল রোগ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও চিকিৎসাসেবার মানোন্নয়ন ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে পার্কভিউ হাসপাতালের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেড ISO 15189 অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং সমন্বিত স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে কাজ করে যাচ্ছে।

কর্মসূচির সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পার্কভিউ হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম। তাঁদের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews