1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

পুনর্মূল্যায়নে পাস না করলেও সম্পূরক পরীক্ষার সুযোগ, তবে মানতে হবে শর্ত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



পুনর্মূল্যায়নে পাস না করলেও সম্পূরক পরীক্ষার সুযোগ, তবে মানতে হবে শর্ত

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও অকৃতকার্য হলে সম্পূরক পরীক্ষায় বসতে পারবেন। তবে এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে আগে আবেদন করতে হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষা

জার্নাল ডেস্ক


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও যারা এক বা দুই বিষয়ে ফেল করেছেন, তাদের সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তবে এ জন্য আগে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর ক্ষেত্রে যারা উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও কৃতকার্য হয়নি, তারা আবার সম্পূরক পরীক্ষায় বসতে পারবে।”

উচ্চ মাধ্যমিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এবারই প্রথম সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা হতে যাচ্ছে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এ পরীক্ষার জন্য আবেদনের সময় গত ১৯ নভেম্বর শেষ হয়েছে।

অধ্যাপক আক্তারুজ্জামান মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধুমাত্র তারাই বসবে, যারা সম্পূরক পরীক্ষার জন্য পূর্বেই আবেদন করেছেন।

“কেউ যদি আবেদন না করে থাকে তার পরীক্ষায় বসার সুযোগ আর নেই।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের মধ্যে যারা পুনর্মূল্যায়নে পাস করেছেন, তাদের আর সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews