1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
Who are the main candidates for the Aberdeen job? ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা ‘আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব, আবার অসম্ভব—একই ব্যক্তির দুই রকম বক্তব্য’: শফিকুর রহমান Anthropic to raise $64bn in major stock market listing ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামীকে রাজনীতিতে না আসতে ‘মিনতি’ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া? Usman Khawaja alleges he was racially abused by an MCC member during the 2023 Ashes হৃদয় হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী বগা'র তিন দিনের রিমান্ড মঞ্জুর ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানির সব মামলা প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে বয়স যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীর প্রকৃত বয়স শনাক্ত করার কার্যক্রম বিশ্বজুড়ে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে অ্যাকাউন্ট খোলার সময় বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে কেউ কিশোর হিসেবে শনাক্ত হলে তার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানায় মেটা। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে ফেসবুক ও থ্রেডসেও এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

মেটার এআই প্রযুক্তি ব্যবহারকারীর পোস্ট, অনলাইন কার্যক্রম ও আচরণগত বিভিন্ন দিক বিশ্লেষণ করে বয়স সম্পর্কে ধারণা তৈরি করবে। কেউ জন্মতারিখে ভুল তথ্য দিয়ে নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে উপস্থাপন করলেও তার কিশোর হওয়ার সম্ভাবনা শনাক্ত করতে পারবে এই প্রযুক্তি। এমনটি হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’-এর নিরাপত্তাবিধি চালু হবে।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করেছিল মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে আগের তুলনায় বেশি কিশোরকে বয়স অনুযায়ী নিরাপত্তার আওতায় আনা সম্ভব হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রে যেসব অভিভাবক তাঁদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, চলতি মাসেই তাঁরা এ বিষয়ে নোটিফিকেশন পাবেন।

টিন অ্যাকাউন্টে থাকছে যেসব বিধিনিষেধ

কিশোরদের অনলাইন নিরাপত্তা বাড়াতে টিন অ্যাকাউন্টে বেশ কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রেখেছে মেটা। এর মধ্যে রয়েছে—

– ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা।
– নির্দিষ্ট সময় পরপর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ।
– রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা।
– দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা।
– লাইক ও রিঅ্যাকশনের মতো সামাজিক তুলনা বাড়াতে পারে এমন কিছু ফিচার সীমিত করা।
– অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ।

এ ছাড়া টানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর কিশোরদের বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তাও দেখানো হবে।

কেন এই উদ্যোগ মেটার?

সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিশোরদের মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন উদ্বেগ দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার তরুণদের দীর্ঘ সময় অনলাইনে থাকতে উৎসাহিত করে। পাশাপাশি লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা তৈরি হয়। এতে ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও বাড়ে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলাও করেছেন। অভিযোগ, প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীদের বয়স যথাযথভাবে যাচাই করতে ব্যর্থ হয় এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।

কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা সমালোচনা, আইনি চাপ ও আর্থিক সমঝোতার প্রেক্ষাপটেই বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পথে হাঁটছে মেটা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews