1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রাজনীতি

জার্নাল ডেস্ক


বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’ সংক্রান্ত মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ বিবৃতি দেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের শক্তি প্রয়োগ করেও ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেননি, সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি বাস্তবসম্মত নয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারতের নীতিনির্ধারক মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলে তারা দাবি করেন। এ কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যায়ের নেতাদের দিয়ে এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নেতারা আরও বলেন, বাংলাদেশের মানুষ এ ধরনের হুমকি নিয়ে শঙ্কিত নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা তৎপরতা বরদাশত করা হবে না।

বিবৃতিতে দাবি করা হয়, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ আগের অবস্থানে নেই। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি ও সার্বভৌমত্বের বিষয়ে ভারতের ভূমিকার সমালোচনা করে নেতারা বলেন, অতীতের বিভিন্ন ঘটনায়—বিশেষ করে পিলখানার হত্যাকাণ্ড, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা ও প্রভাব নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিতে হবে।

তারা আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রসঙ্গে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ নতুন বাস্তবতায় দাঁড়িয়েছে উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার ও আগ্রাসী মনোভাব ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে পাল্টা প্রতিক্রিয়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো হয়ে দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতা যে সাহসিকতা দেখিয়েছে, তা স্বাধীনতা রক্ষার দৃষ্টান্ত হয়ে আছে। পাশাপাশি সংকটময় পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর সহায়তা ও সংহতির প্রত্যাশাও ব্যক্ত করেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।

বাংলাদেশ জার্নাল/সিএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews