1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিক্ষোভের মুখে মাহফিল বন্ধ, ছাদখোলা গাড়িতে বক্তব্য দিলেন তাহেরী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


কুমিল্লার সদর দক্ষিণে প্রশাসনের অনুমতি না থাকায় এবং হেফাজতে ইসলামের বাধার মুখে পূর্বনির্ধারিত স্থানে মাহফিলে বক্তব্য দিতে পারেননি মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। তবে অদূরে অলিরবাজার এলাকায় সড়কের পাশে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান তিনি।

শুক্রবার রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য জানান।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার অলিরবাজারে মাহফিলটি হওয়ার কথা ছিল। তাহেরীর আগমন ঘিরে বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাঁকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদনও জানান তাঁরা।

পরে সদর দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটিকে মাহফিল বন্ধ রাখার অনুরোধ করে। শুক্রবার সকাল থেকেই অলিরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিকেল ৪টার দিকে তাহেরী ওই এলাকায় পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর সেখান থেকে চলে যান তিনি। এ সময় তাহেরী বলেন, মাহফিল আয়োজনের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল আয়োজক কমিটি। এ নিয়ে এলাকায় কোনো বিরোধ ছিল না। পুলিশের কাছে আবেদন করে এভাবে মাহফিল বন্ধ করে দেওয়া দুঃখজনক।

তবে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। তিনি একজন বিতর্কিত বক্তা। এ কারণে স্থানীয়দের সঙ্গে তাঁরাও প্রতিবাদ জানিয়েছেন এবং তাহেরীকে মাহফিলে বক্তব্য রাখতে দেওয়া হয়নি।

তাহেরীর অনুসারী ও মাহফিল আয়োজক কমিটির সদস্য আমির হোসেন বলেন, যে কোনো কিছুর বিনিময়ে তাঁরা মাহফিল আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছিলেন। তবে তাহেরী সংঘাতে যেতে চাননি। এ কারণে বিকেলে এলাকায় পৌঁছালেও তিনি প্যান্ডেলে যাননি; ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াসউদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হয়নি। সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews