1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডাকতেন মা বলে, মৃত্যুর পর হিন্দু বৃদ্ধার চিতায় আগুন দিলেন দুই মুসলিম ভাই ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগ নেত্রী খুকি গ্রেফতার আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন  Jesus Owono future undecided following Jesus de Miguel death বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষুব্ধ নুসরাত তাবাসসুম Israel kills six in Gaza hospital strike as 9-month-old baby freezes to death ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে তিন সংগঠনের চিঠি, কী বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী  অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, তবু বলছেন ‘অনেক পথ বাকি’

ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সমাবেশে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে রিজভী অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ বক্সে আগুন, ককটেল বিস্ফোরণ এবং এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার চেষ্টা চলছে।

তিনি বলেন, অতীতে পুলিশ, র‍্যাব ও বিজিবির গুলি চালিয়েও দেশের মানুষকে দমিয়ে রাখা যায়নি। বরং বুলেটের সামনে দাঁড়িয়ে এবং জীবন উৎসর্গ করে মানুষ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।

বিএনপির এই নেতা আরও বলেন, গোপনে কিংবা অর্থের বিনিময়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং যানবাহনে আগুন দিয়ে গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না। শিশু, শিক্ষার্থী ও শ্রমিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকেও এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এ ধরনের অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিকেল সাড়ে ৪টার পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাংলামোটর এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’ এবং ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews