মাদরাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৮ শিক্ষার্থী, আইসিইউতে ৪
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৮ জন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন…..
বাংলাদেশ
প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৮ জন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বুধবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১১টায় জানান, অগ্নিকাণ্ডের পর এ পর্যন্ত মোট ৯৪ জন শিক্ষার্থীকে এই হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শেষে ৫৬ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ৩৮ জনকে শারীরিক অবস্থা বিবেচনায় বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আইসিইউতে চিকিৎসাধীন চার শিক্ষার্থী হলেন, আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। চিকিৎসক জানিয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
গত সোমবার দিবাগত রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দোতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই তলায় থাকা মাদরাসার লাইব্রেরিটি সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।
আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। আবাসিক ওই মাদরাসায় প্রায় ১৩০০ শিক্ষার্থী রয়েছেন, যাঁদের বেশির ভাগই কিশোর ও তরুণ। ধোঁয়ায় আচ্ছন্ন ভবনে হুড়োহুড়ি করে বের হতে গিয়েই মূলত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।
ডা. সুলতান মাহমুদ জানান, চিকিৎসাধীন শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে দুটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত এবং রোগীদের শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে আজ আরও কিছু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। অসুস্থ শিক্ষার্থীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ ব্রিফিং করা হবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


