1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
৬ টেক্সটাইলে মিলে অভিযান: বন্ড সুবিধা অপব্যবহারে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের সঙ্গে কাজ করতে চায় প্ল্যান ইন্টারন্যাশনাল হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ‘ব্যাংকে জমা দিয়েছি’ বলছেন পিডিবি প্রকৌশলী আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন: আটক ২ 'আজকে আমার সৌভাগ্য, আপনি আমাকে মহিলা আসন বলেন নাই' ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

৬ টেক্সটাইলে মিলে অভিযান: বন্ড সুবিধা অপব্যবহারে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



৬ টেক্সটাইলে মিলে অভিযান: বন্ড সুবিধা অপব্যবহারে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল কারখানায় ব্যবহার না করে খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উদ্‌ঘাটন করেছে কাস্টমস…….

বাংলাদেশ

প্রতিনিধি


বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল কারখানায় ব্যবহার না করে খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উদ্‌ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিয়ম অনুযায়ী, বন্ড সুবিধার আওতায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্তে শুল্ক ছাড়াই সুতা, কাপড় তৈরির কাঁচামাল ও কেমিক্যাল আমদানি করতে পারে, যা কারখানায় উৎপাদনের কাজে ব্যবহার করার কথা। কিন্তু অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো সেই কাঁচামালের একটি বড় অংশ খোলাবাজারে বিক্রি করে দিয়ে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকার ওই ছয়টি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় সিআইআইডির একাধিক দল। 

অভিযানে কারখানার গুদামে থাকা কাঁচামালের বাস্তব মজুতের সঙ্গে কাস্টমসের অনলাইন হিসাবের বড় ধরনের গরমিল পাওয়া যায়। কোনো প্রতিষ্ঠানে মজুত কম, আবার কোনোটিতে হিসাবের চেয়ে বেশি মজুত পাওয়া যায়।

আমদানির তথ্য ও অন্যান্য নথি যাচাই করে প্রাথমিকভাবে যেসব প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে, সেগুলো হলো:

১. সিম ফেব্রিক্স লিমিটেড (রূপগঞ্জ): প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।
২. জাহিন নিটওয়্যার্স লিমিটেড (বন্দর): প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।
৩. সানজানা ফেব্রিক্স লিমিটেড (রূপগঞ্জ): প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা।
৪. বোনাফাইড নিটিং মিলস লিমিটেড (আড়াইহাজার): প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।
৫. জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড (বন্দর): প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।
৬. মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড (রূপগঞ্জ): প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা।

অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। বর্তমানে এসব নথিপত্র গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার এই রাজস্ব ফাঁকির হিসাবটি প্রাথমিক; চূড়ান্ত তদন্ত শেষে ফাঁকি দেওয়া টাকার পরিমাণ কম-বেশি হতে পারে। বন্ড সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews