1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ Robert Pattinson: British actor will be the next James Bond চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, পদ পেলেন যারা Afcon 2027 qualifying: Cameroon and Senegal close in on spots at finals নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের আশ্রয় না দিতে হোটেল-রিসোর্ট মালিকদের সতর্কবার্তা দিলো প্রশাসন অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী  যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বিপর্যয়ের পর সামরিক কমান্ডার পাল্টালো সৌদি আরব নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


রাজধানীর মিরপুরে যাত্রী নামানোর পর রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মিরপুর-১ এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন লাগে।

তিনি জানান, বাসে থাকা যাত্রী, চালক ও তাঁর সহকারী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা ও আগুন দেওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews