1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :

সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান

সিনেমার শুটিংয়ে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল…

বিনোদন

বিনোদন ডেস্ক


নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর।

জানা গেছে, ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ার হোটেল মম ইনে অবস্থান করছিলেন সোহেল খান। সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, সকালে ঘুম থেকে উঠে নাশতা সেরে সবার সঙ্গে হাসি-ঠাট্টা ও কুশল বিনিময় করেন সোহেল খান। এরপর শুটিংয়ের পোশাক বদলাতে নিজের কক্ষে যান। প্রস্তুত হয়ে কক্ষ থেকে বের হওয়ার সময়ই তিনি মেঝেতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে অভিনেতার মরদেহ সাভারের ধামরাইয়ে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানান পরিচালক।

মর্মান্তিক এই ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সহশিল্পী ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি লেখেন, “বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ ছবির শুটিংয়ে একসঙ্গে ছিলাম। সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। নিচে গাড়ি দাঁড়ানো ছিল, প্রোডাকশন বয় তাঁকে ডাকতে ওপরে ওঠে। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়েন তিনি।”

জয় আরও লেখেন, “পড়ে যাওয়ার পর তাঁর মুখ থেকে রক্ত বের হতে দেখে আমরা প্রথমে ভেবেছিলাম সকাল ৯টার দিকে নাশতায় খাওয়া ড্রাগন ফলের প্রতিক্রিয়া হয়তো। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।”

কয়েক দশক ধরে ছোট ও বড় পর্দায় সমানতালে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন সোহেল খান। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে তাঁর পর্দায় অভিষেক হয়।

টেলিভিশন নাটকে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’, ‘নিমন্ত্রণ রইল সবার’সহ বহু জনপ্রিয় একক নাটকে তিনি অভিনয় করেছেন। এ ছাড়া ‘ফোরটোয়েন্টি’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল।

নাটকের পাশাপাশি বড় পর্দাতেও ছিল তাঁর সরব উপস্থিতি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘কেমনে কি!’ (২০২১), ‘শান’ (২০২২) এবং ‘জংলি’ (২০২৫)। মূলত হাস্যরসাত্মক চরিত্রেই দর্শকের কাছে বেশি পরিচিত ছিলেন তিনি, তবে খল চরিত্রেও নিজের অভিনয়দক্ষতার প্রমাণ রেখেছেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews