1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আমিরুল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আমিরুল ইসলাম।

রবিবার (২৯ নভেম্বর ২০২৬) সকালে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম-এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার আমিরুল ইসলাম পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ।

উল্লেখ্য,নোয়াখালী জেলার কৃতি সন্তান আমিরুল ইসলাম ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সুনামগঞ্জ জেলায় যোগদানের পূর্বে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews