
সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।
রোববার (৮ নভেম্বর) সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। তবে মৃতের সংখ্যা প্রাথমিক বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের সদস্যদেরও সহায়তা দেওয়া হচ্ছে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার সেনেগালের রাজধানী ডাকারের উত্তরে কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটি ছিল পিরোগ ধরনের সমতল তলাবিশিষ্ট ছোট জলযান। স্থানীয় সংবাদমাধ্যম লে সোলেই জানিয়েছে, মৃতদের বেশির ভাগই একই বিভাগের লেওনা ও থিয়েপ এলাকার বাসিন্দা।
পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর জন্য আটলান্টিক মহাসাগর পাড়ি দেন হাজারো অভিবাসনপ্রত্যাশী। ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথে সাম্প্রতিক বছরগুলোতে বহু মানুষের মৃত্যু হয়েছে।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই এই পথে অন্তত ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, অভিবাসীবাহী নৌকার আগমন বেড়ে যাওয়ায় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

