1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিঃশেষ প্রায় ৩০০ পরিবার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিঃশেষ প্রায় ৩০০ পরিবার

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


জামালপুরে মেলান্দহের এলাকায় গতকাল শনিবার (৭ নভেম্বর) ট্রাকচাপায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তারা একই পরিবারের সদস্য। 

রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) রোববার (৮ নভেম্বর)  প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানিয়েছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ছয় বছর ১০ মাসে মোটরবাইক, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনায় অন্তত ৩ হাজার ৭৪৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সবাই বিভিন্ন পরিবারের একাধিক সদস্য ছিলেন। এসব প্রাণহানি ঘটেছে ১ হাজার ২৪৯টি দুর্ঘটনায়।

সংস্থাটি এও বলছে, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সদস্যদের মৃত্যুতে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে।

সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে অটোরিকশা দুর্ঘটনায়। এ ধরনের ৫২৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭২৮ জন। এর মধ্যে একই পরিবারের দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ২১১টি, তিন সদস্যের ১১৮টি, চার সদস্যের ৯২টি, পাঁচ সদস্যের ৫৩টি, ছয় সদস্যের ৩৮টি এবং সাত সদস্যের ১৩টি।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়ক অবকাঠামো সম্প্রসারিত হয়েছে, যানবাহনের সংখ্যা বেড়েছে এবং মানুষের যাতায়াতের প্রয়োজনও বেড়েছে। কিন্তু সড়ক ব্যবস্থাপনা, চালকদের দক্ষতা এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতা সেই অনুপাতে বাড়েনি। এ কারণে দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে।

তিনি বলেন, আগে ঘর থেকে বের হলেই সহজে অটোরিকশা পাওয়া যেত না। এখন অটোরিকশার সংখ্যা বেড়েছে, কিন্তু চালকদের বড় অংশই প্রশিক্ষিত নন। অনেক ক্ষেত্রে যারা আগে কৃষিকাজ বা ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন, তারাই পরে অটোরিকশা চালাচ্ছেন। তাদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা নেই। ফলে বেপরোয়া ও অসতর্কভাবে অটোরিকশা চালানোর কারণে মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে সংঘর্ষসহ নানা ধরনের দুর্ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা অনেক সময়ই একা যাতায়াত করেন না। অটোরিকশায় মা-বাবার সঙ্গে সন্তান বা পরিবারের একাধিক সদস্য একসঙ্গে চলাচল করেন। ফলে একটি দুর্ঘটনায় একই পরিবারের দু-তিনজন কিংবা তারও বেশি সদস্য প্রাণ হারাচ্ছেন। মোটরসাইকেলেও স্বামী-স্ত্রী, মা-সন্তান কিংবা বাবা-সন্তান একসঙ্গে চলাচল করেন। অসতর্কভাবে মোটরসাইকেল চালানো এবং ভারী যানবাহনের সঙ্গে সংঘর্ষের কারণে সেখানেও একই পরিবারের একাধিক সদস্য হতাহত হচ্ছেন।

সাইদুর রহমান বলেন, নতুন আইনে অটোরিকশার নিবন্ধনের কথা থাকলেও চালকের লাইসেন্সের বাধ্যবাধকতা না থাকায় ঝুঁকি থেকেই যাচ্ছে। একজন ব্যক্তি নিজের পরিচয়পত্র দিয়ে একাধিক অটোরিকশা নিবন্ধন করে অন্যদের দিয়ে চালাতে পারবেন। এতে অদক্ষ ও অপ্রশিক্ষিত চালকদের অটোরিকশা চালানোর সুযোগ বন্ধ হবে না।

ফাউন্ডেশনের তথ্য বলছে, মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ১৮৬টি ঘটনায় প্রাণ গেছে ৭০৮ জনের। এর মধ্যে দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ৪৮টি, তিন সদস্যের ৪৬টি, চার সদস্যের ৩৯টি, পাঁচ সদস্যের ২৮টি, ছয় সদস্যের ২০টি, ১১ সদস্যের চারটি এবং ১৪ সদস্যের একটি ঘটনা রয়েছে।

মোটরবাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার ১৯৩টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮৬ জন। এছাড়া পিতা-সন্তান নিহত হওয়ার ১৫৯টি ঘটনায় প্রাণ গেছে ৩১৮ জনের। সব মিলিয়ে মোটরবাইক দুর্ঘটনায় পরিবারের সদস্য হিসেবে নিহত হয়েছেন ৭০৪ জন।

প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের ১০৮টি ঘটনায় নিহত হয়েছেন ৩৫২ জন। এর মধ্যে দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ৩৪টি, তিন সদস্যের ৩১টি, চার সদস্যের ২৪টি এবং পাঁচ সদস্যের ১৯টি।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ৪৫টি ঘটনায় প্রাণ গেছে ১৬২ জনের। এসব ঘটনায় দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ১১টি, তিন সদস্যের ১৫টি, চার সদস্যের নয়টি, পাঁচ সদস্যের সাতটি এবং আট সদস্যের তিনটি।

এ ছাড়া বাস দুর্ঘটনায় একই পরিবারের ৩২টি ঘটনায় ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ১৭টি, তিন সদস্যের নয়টি এবং চার সদস্যের ছয়টি। পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের চার সদস্য নিহত হওয়ার একটি ঘটনাও রয়েছে।

ফাউন্ডেশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, পরিবারের সদস্যদের একসঙ্গে কাজে বা ভ্রমণে যাওয়ার প্রবণতা, মহাসড়কে অটোরিকশা চলাচল, ফিটনেসবিহীন মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স, চালকদের অদক্ষতা ও বিশ্রামহীন গাড়ি চালানো, মোটরবাইকে মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং বেপরোয়া গতি এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

সংস্থাটি বলছে, পরিবারের একাধিক সদস্যের প্রাণহানি শুধু একটি দুর্ঘটনার ক্ষতি নয়; এর ফলে অনেক ক্ষেত্রে একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, অভিভাবক কিংবা একাধিক সদস্য একসঙ্গে হারিয়ে যান। কোনো কোনো ঘটনায় পরিবারের স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে।

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ, গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে যানবাহনের নিরাপদ প্রবেশ নিশ্চিত করা এবং যানবাহনের চলাচলে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে তারা।

সাইদুর রহমান বলেন, শুধু সড়ক নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেই হবে না, সড়ক ব্যবহারকারীদের সচেতনতাও  বাড়াতে হবে। এ জন্য সরকারকে চালক ও সাধারণ সড়ক ব্যবহারকারীদের প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নাগরিক সংগঠন, এনজিও ও গণমাধ্যমকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। সড়ক কীভাবে নিরাপদে ব্যবহার করতে হবে, সে বিষয়ে গণমাধ্যমে নিয়মিত প্রচারণা চালানো প্রয়োজন।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews