1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হুতিদের হামলার দাবি, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি সিরাজগঞ্জের উল্লাপাড়া স্কুলের ফটকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার, আতঙ্কে শহর সোহরাওয়ার্দীতে নয় ১ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি জুরেলের লড়াই, তবু বড় লিড নিউজিল্যান্ডের BBC Sport’s daily football quizzes: Who Am I?, Five in Five and Brainteaser পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, মরদেহ ফেলে পালালেন চালক সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি এএফপির প্রতিবেদন: যেমন আছে গোপালগঞ্জ

সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হুতিদের হামলার দাবি, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হুতিদের হামলার দাবি, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর মধ্যে রাতে রাজধানী রিয়াদ অভিমুখে ছোড়া একটি ক্রুজ….

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


সৌদি আরব লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর মধ্যে রাতে রাজধানী রিয়াদ অভিমুখে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চালানো আরও কয়েকটি হামলা প্রতিহত করা হয়েছে। অন্যদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির একাধিক গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলার দাবি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত জুলাই মাসে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হুতিদের হামলার মাত্রা বেড়েছে। এরই ধারাবাহিকতায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে জানানো হয়, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ সামরিক তৎপরতায় সহায়ক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করতে যৌথ বাহিনী এই অভিযান চালিয়েছে। তবে ঠিক কোন এলাকায় অভিযান চালানো হয়েছে কিংবা কোন স্থাপনাগুলো লক্ষ্যবস্তু ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হুতিরা এক বিবৃতিতে দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি আরবের জাজান তেল শোধনাগার এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। জাজান শোধনাগারটির দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৪ লাখ ব্যারেল। এ ছাড়া সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের হাওয়াইয়া গ্যাস স্থাপনাতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব হামলা ঠিক কখন চালানো হয়েছে, তা হুতিদের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

এর আগে সৌদি কর্তৃপক্ষের তথ্যে জানানো হয়েছিল, ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগর উপকূলে অবস্থিত জাজান শোধনাগারে বৃহস্পতিবার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে নেপালের এক শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ওই হামলায় শোধনাগারটির কিছু কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

শনিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, জাজান প্রদেশের উপকূলীয় শহর আল-শুকায়েক লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, ওই শহরে দক্ষিণ সৌদি আরবে পানি ও বিদ্যুৎ সরবরাহকারী একটি বৃহৎ পানি বিশুদ্ধকরণ ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। জোটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর এর ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার জাজান ও পূর্বাঞ্চলীয় প্রদেশসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা ও দেশের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় হুতি বিদ্রোহীরা। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে পুনর্বহাল ও সমর্থন দিতে ২০১৫ সালে সামরিক জোট গঠন করে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরব। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সীমান্তপারের সংঘাত অনেকটাই কমে এসেছিল। তবে গত জুলাই মাসে নতুন করে লড়াই শুরু হলে হুতি ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের হামলা-পাল্টা হামলার বিরতি ভেঙে যায়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews