1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম স্থানসংকট নিরসনে নতুন ভবন পাচ্ছে নোবিপ্রবির অর্থনীতি বিভাগ রাজধানীতে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ কে কত বড় মাছ কিনলেন, চলছে সেই প্রতিযোগিতা: একদিনে বিক্রি কোটি টাকা ই-স্পোর্টস প্রেমীদের জন্য ‘সার্কেল গেমিং এরিনা’; পুরস্কার ২৫ লাখ টাকা গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির Why Ukraine keeps trying to bring down Russia's bridge to Crimea ‘ভাই আগে বলে নিই তারপর তালি দেন’, সংসদে প্রধানমন্ত্রীর হাস্যরস প্রথমবার কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা ‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত

স্থানসংকট নিরসনে নতুন ভবন পাচ্ছে নোবিপ্রবির অর্থনীতি বিভাগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের দীর্ঘদিনের স্থানসংকট নিরসনে নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের কাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হবে। এতে বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্থানসংকট অনেকটাই কমবে।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত ‘Elinor’s Commons’ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শুনে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করছেন। শিক্ষার্থীদের প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় গবেষণার মানোন্নয়নে চলতি অর্থবছরে পাঁচ লাখ টাকার ল্যাব সরঞ্জাম (ইন্সট্রুমেন্ট) বরাদ্দের কথা জানান তিনি। চাহিদার ভিত্তিতে আগামী দিনেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসন ও শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের সম্পৃক্ত করে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম অর্থনীতি বিভাগের সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। কর্নারটি প্রতিষ্ঠায় সহযোগিতাকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অর্থনীতি বিভাগ সব সময় বড় ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করে থাকে। বিভাগীয় চেয়ারম্যানের কর্মদক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি খুব কম কথা বলেন, কিন্তু কাজ করে দেখান।’

নতুন এ উদ্যোগকে আনন্দদায়ক ও প্রশংসনীয় উল্লেখ করে উপ-উপাচার্য আশা প্রকাশ করেন, এটি বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

অর্থনীতিতে নোবেলজয়ী এলিনর অস্ট্রমের (Elinor Ostrom) নাম অনুসারে কর্নারটির নামকরণ করা হয়েছে। সম্মিলিত সম্পদ ব্যবস্থাপনা, পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি কমিউনিটি গড়ে তোলার ধারণাকে গুরুত্ব দিয়েছিলেন এই অর্থনীতিবিদ। তাঁর সেই দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখেই উদ্যোগটির নাম রাখা হয়েছে ‘Elinor’s Commons’।

কর্নারটিতে কফি, দুধ চা ও লেবু চাসহ বিভিন্ন পানীয় পাওয়া যাবে। এটি শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, কর্নারটি শুধু পানীয় পানের জায়গা হিসেবে নয়, বরং শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময়, আড্ডা ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার একটি মিলনস্থল হিসেবেও গড়ে উঠবে।শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews