1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহম্মদ আলী (৪৯) ও মোঃ আয়নাল হক ওরফে ঝন্টু (৪৮)। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আহম্মদ আলী ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি উপজেলার বাগভান্ডার (সোনাতলী) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৬/৮০, তারিখ ২৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(৩)/১০/১৩ ধারার মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়া যায়।

অপরজন আয়নাল হক ওরফে ঝন্টু ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪, জিআর নং-২০৫-এর দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/ ৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারার মামলায় তদন্তে আসামি হিসেবে তাঁর নাম পাওয়া যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, পৃথক দুটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আহম্মদ আলী ও আয়নাল হক ওরফে ঝন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews