নেত্রকোণায় রেল স্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ভিডিও ভাইরাল
নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করে। আগুন দেওয়ার দৃশ্য তারা নিজেরাই ভিডিও….
বাংলাদেশ
প্রতিবেদক
নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করে। আগুন দেওয়ার দৃশ্য তারা নিজেরাই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। তবে কাঠামোগত কোনো ক্ষতি না হওয়ায় ওই রুটে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চিত করেছে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মের মেঝে ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আগুন দেওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ভিডিওটির ওপর স্পষ্টভাবে ‘১৭ নভেম্বর ২০২৬, অতিথপুর রেল স্টেশন, নেত্রকোণা’ লেখা রয়েছে। পুলিশ ধারণা করছে, জনমনে আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে আগুন দেওয়ার এই দৃশ্য ভিডিও করে প্রচার করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, প্ল্যাটফর্মের তিনটি পিলারের কাছে ছেঁড়া চটের বস্তায় পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারের মূল কাঠামো লোহার তৈরি হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।
অন্যদিকে, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও পুলিশ সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই আগুন দেওয়া হয়। তবে এতে স্টেশনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, নেত্রকোণায় রেললাইনে নাশকতার চেষ্টা এটিই প্রথম নয়। এর আগে জেলার বারহাট্টা উপজেলার পাটলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। পুলিশ এসব নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

