1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচু….

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এই হামলার ঘটনা ঘটে। 

এতে কার্যালয়ের অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে ভবনটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও কার্যালয়ের কর্মকর্তারা জানান, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী হঠাৎ করে লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ওই ভবনে হামলা চালান। হামলাকারীরা ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও করা অংশ ভেঙে ফেলে। 

তারা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও মূল ফটকে শক্ত কাচের দরজা থাকায় ভেতরে ঢুকতে পারেনি। তবে ভবনের বাইরে থাকা শফিকুল ইসলাম খান মিল্টনের বিভিন্ন ছবি ভাঙচুর করে তারা।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরেই সম্ভাব্য এই হামলার বিষয়ে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। পরিস্থিতি আঁচ করতে পেরে ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশনায় নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছিলেন। 

মামুন পাটোয়ারীর দাবি, সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির পরিচালিত উচ্ছেদ অভিযানের জেরে ক্ষুব্ধ হয়েই মিল্টনকে লক্ষ্য করে এই সুপরিকল্পিত হামলা চালানো হতে পারে। তিনি অভিযোগ করেন, হামলার সময় তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলেও তারা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়।

সর্বশেষ সরেজমিনে দেখা গেছে, হামলার পর ওই ভবনে নিরাপত্তা জোরদার করে বিএনপির নেতা-কর্মীরা পাহারায় রয়েছেন। তবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি চোখে পড়েনি এবং পুরো এলাকা জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ
 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews