1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় চার প্রতিষ্ঠানের দরপত্র জমা, অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত



চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় চার প্রতিষ্ঠানের দরপত্র জমা, অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। তবে মাত্র দুই দিনে দরপত্র আহ্বান ও জমা নেওয়ায় প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ নিয়ে প্রশ্ন তুলেছে বোটসোয়া।

বাণিজ্য

জার্নাল ডেস্ক


চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাসের জন্য পরিচালনা করতে অপারেটর নিয়োগে দরপত্র আহ্বান করে তা জমা দিতে দুদিন সময় দেওয়া হয়।

বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত দরপত্র জমা দিয়েছে চারটি কোম্পানি। বন্দরে বর্তমানে কনটেইনার ওঠানামার কাজ করে, এমন নয়টি কোম্পানির মধ্যে একটি দরপত্র জমা দিয়েছে।

বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন-বোটসোয়ার সভাপতি ফজলে একরাম চৌধুরীর দাবি, দরপত্র আহ্বানের খবরই তারা পাননি। যে কারণে বন্দরে কাজ করছে, এমন একটি প্রতিষ্ঠান ছাড়া আর কেউ দরপত্রে অংশ নিতে পারেনি।

পিপিআর বিধি না মেনে এই টার্মিনালে অপারেটর নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসারে সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) বিধান মেনেই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের সিসিটি প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতিতে গত ছয় বছর ধরে পরিচালনা করে আসছে দেশি বেসরকারি কোম্পানি সাইফ পাওয়ার টেক। ২ নভেম্বর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়।

এরপর নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় পরের তিন সপ্তাহ সাইফ পাওয়ার টেককে কাজ চালিয়ে যেতে বলে বন্দর।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সিসিটিতে দীর্ঘ মেয়াদে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়।

ওই প্রক্রিয়া এখনো চূড়ান্ত না হওয়ায় ছয় মাসের জন্য সিসিটিতে অপারেটর নিয়োগের সিদ্ধান্ত হয়।

সীমিত দরপত্র পদ্ধতিতে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগে ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয়। ১৮ নভেম্বর দরপত্র কেনা ও ১৯ নভেম্বর দরপত্র জমার সময় দেওয়া হয়।

ওই সময়ের মধ্যে দরপত্র জমা দেওয়া চারটি কোম্পানি হলো—এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

সাইফ পাওয়ারটেক এবার দরপত্র জমা দেয়নি।

দরপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন। তারা বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটির বার্থ পরিচালনা করছে।

বোটসোয়ার সভাপতি ফজলে একরাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, “টেন্ডার ডাকার খবরই আমরা পাইনি। নিয়ম হচ্ছে বন্দর থেকে ইনভাইট করতে হয়। অথচ ১৭ নভেম্বর টেন্ডার ডেকে ১৯ তারিখ ড্রপিং। আমরা জানতে পেরেছি ১৮ নভেম্বর। একদিনের মধ্যে কীভাবে কাগজপত্র জোগাড় করব, আর কখন জমা দেব।

“পিপিআর এ সীমিত দরপত্র পদ্ধতিতে ১৪ দিন সময় দেওয়ার কথা বলা আছে। সেটা মাত্র দুই দিনে করে ফেলা হয়েছে।”

তিনি বলেন, “সময় না পাওয়ায়, এখন বন্দরে কাজ করছে, এরকম একজন অপারেটর ছাড়া আগ্রহী আর কেউ অংশ নিতে পারেনি। টেন্ডার জমা দেওয়া বাকি তিনটি প্রতিষ্ঠানের কোন অভিজ্ঞতাই নেই।”

এই প্রক্রিয়ায় বন্দরের সিসিটিতে অপারেটর নিয়োগ ‘দুর্ভাগ্যজনক’ আখ্যায়িত করে ফজলে একরাম চৌধুরী বলেন, “আমরা ভেবেছিলাম সবাই মিলে নতুন সরকারকে সহযোগিতা করে এগিয়ে যাব। কিন্তু যে প্রক্রিয়ায় অপারেটর নিয়োগ হচ্ছে তা দুর্ভাগ্যজনক।”

জানতে চাইলে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম গণমাধ্যমকে বলেন, “সিসিটিতে অপারেটর নিয়োগের বিষয়টি ট্রাফিক বিভাগের আওতাধীন। দরপত্র জমা পড়েছে। এ জন্য সাত সদস্যের টেন্ডার মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এখন মূল্যায়ন চলমান। মূল্যায়ন শেষে প্রতিবেদন পেলে তখন আপনাকে জানাতে পারব।”

অন্য এক প্রশ্নের জবাবে বন্দর সচিব বলেন, “পিপিআর বিধিতে সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) যে শর্ত আছে তা মেনেই দরপত্র প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।”

এ বিষয়ে আর বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

চট্টগ্রাম বন্দরের সিসিটিতে ৪৫০ মিটার দীর্ঘ জেটিতে একসঙ্গে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানামা করা যায়।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews