1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ইউজিসিতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ৭ দফা স্মারকলিপি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

ইউজিসিতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ৭ দফা স্মারকলিপি

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) প্রশাসনিক অচলাবস্থা নিরসন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির উন্নয়নের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে সাত দফা স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ক্যাম্পাস

জার্নাল ডেস্ক

তবে স্মারকলিপি জমা দিতে গেলে সংশ্লিষ্ট দপ্তর প্রথমে তা গ্রহণে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা জানালে চেয়ারম্যানের ব্যক্তিগত সচিবের (পিএস) মাধ্যমে স্মারকলিপিটি গ্রহণ ও রিসিভ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষার্থীরা ইউজিসি কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি জমা দিতে গেলে এ ঘটনা ঘটে। স্মারকলিপি গ্রহণের সময় শিক্ষার্থীদের কয়েকজনের যোগাযোগের নম্বরও সংরক্ষণ করা হয়। পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে বলে দপ্তর থেকে আশ্বস্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়ের নামের পাশে থাকা ইউজিসির তিনটি রেড স্টার বা লাল তারকা চিহ্ন প্রত্যাহার, দ্বিতীয় সমাবর্তন আয়োজন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার, শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও যোগ্য শিক্ষকদের ধরে রাখার ব্যবস্থা, সাময়িক বরখাস্তকৃত শিক্ষক ও রেজিস্ট্রারের পুনর্বহাল, নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসসেবা পুনরায় চালু করে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক অচলাবস্থা, আর্থিক ব্যবস্থাপনায় অস্বচ্ছতা, নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পরিস্থিতি শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। এসব সমস্যা নিরসনে ইউজিসির কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

শিক্ষার্থীরা জানান, স্মারকলিপি গ্রহণের পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে দাবিগুলোর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছেন তাঁরা। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ কোনো ব্যক্তিস্বার্থে নয়; বরং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মান, প্রশাসনিক স্বচ্ছতা এবং প্রায় সব শিক্ষার্থীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বার্থে। ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

বাংলাদেশ জার্নাল/সিএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews