1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :

শেখ হাসিনার বিমানে দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



শেখ হাসিনার বিমানে দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ হিসেবে আখ্যায়িত করেছেন……….

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক


ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সভাপতি। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মোজাম্মেল আলী দাবি করেন, সংবিধানবহির্ভূতভাবে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।

এই দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “ইচ্ছা করতে পারে, বিছানায় ঘুমিয়ে দুঃস্বপ্ন (নাইটমেয়ার) দেখে যে আমি হেঁটে বা প্লেনে করে বাংলাদেশ চলে যাচ্ছি। কিন্তু তিনি স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে কিংবা কঠোর পর্যবেক্ষণের মধ্য দিয়েই ফেরানো হতে পারে।”

তিনি আরও বলেন, “অর্থ খরচ করে কনসালট্যান্ট নিয়োগ দিয়ে অনেক কিছুই লেখানো যায়। কিন্তু বাস্তবতা আর আকাঙ্ক্ষা দুটি ভিন্ন বিষয়। বাস্তবতা হলো, কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনো উপায়ে দেশে ফিরতে দেওয়া হবে না।”

এর আগে মঙ্গলবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত সব বিদেশি দূতাবাস, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ের পর সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

ব্রিফিং শেষে হুমায়ুন কবির জানান, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকায় প্রতিমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম কূটনৈতিক ব্রিফিং। নিয়মিত এই ব্রিফিংয়ে সরকারের নীতি, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের সর্বশেষ অবস্থান তুলে ধরা হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কোনো উদ্বেগ প্রকাশের ব্রিফিং নয়, বরং সরকারের নীতিগত অগ্রগতি জানানোর উদ্যোগ।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অভিযোগ করেন, দলটি দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বিচ্ছিন্ন সন্ত্রাস চালাচ্ছে। তবে এতে সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে না; বরং উল্টো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দৃঢ়ভাবে মোকাবিলা করবে বলে তিনি জানান।

রয়টার্সের তথ্যমতে, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো দিন ঘোষণা করলেন। এর আগে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। এরই অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেয় ব্রিটিশ ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। পরে ১৯ নভেম্বর ওই আবেদনের অগ্রগতি জানতে ফের চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।

এর আগে রোববার আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং তাঁকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews