1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমাতে হবে: শিক্ষামন্ত্রী পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ইসলামি ব্যাংকগুলোর তারল্য বাড়াতে ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়া হবে Syria land mine casualties soar, two years after war পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল দুবার কালি দিয়ে বিকৃত করার পর তৃতীয়বার আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি কক্সবাজারে থানার সামনে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ 🔴Senegal regain AFCON title after successful appeal at sport arbitration court ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান আগামী অর্থবছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা সরকারের

পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরিষা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইউনুস হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ ইউনুস হোসেন পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি শরিষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের দাবি। পাংশা থানার ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা ৫ নম্বর মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এতে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম মঙ্গলবার রাত ৮ টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews