পাঁচ বছরে ভ্যাট ফাঁকি, রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ
পাঁচ বছর ধরে ভ্যাট ফাঁকির অভিযোগে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডকে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা পরিশোধের আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের ভ্যাট কমিশনারেট।
বাণিজ্য
জার্নাল ডেস্ক
পাঁচ বছর ধরে মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকির মামলায় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডকে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা পরিশোধের আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেটের এ আদেশের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। এর সঙ্গে ২৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা যোগ করে মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা পরিশোধ করতে হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে রহিম এনার্জি বিদ্যুৎ উৎপাদন করে রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানে সরাসরি সরবরাহ করে থাকে।
এনবিআর বলছে, প্রতিষ্ঠানটি ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ বিতরণ করলেও এ সময়ে সরকারি কোষাগারে ভ্যাট জমা দিয়েছে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা। ওই সময়ে প্রতিষ্ঠানটির মোট সেবা মূল্যের পরিমাণ ছিল ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা। এর ওপর ৫ শতাংশ হারে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দাঁড়ায় ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা ৬৪ পয়সা।
জমা দেওয়া অর্থ বাদ দিলে অপরিশোধিত মূসকের পরিমাণ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা। এর সঙ্গে জরিমানার অর্থ যোগ করা হয়েছে।
ফাঁকি দেওয়া ভ্যাট পরিশোধ না করায় নারায়ণগঞ্জের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মামলা করে। রহিম এনার্জিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শুনানিতে ডাকা হলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি।”
দুই পক্ষের শুনানি শেষে বুধবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপরিশোধিত মূসক ও জরিমানা নির্ধারণ করে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

