গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
অসন্তোষের জেরে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই….
বাংলাদেশ
প্রতিনিধি
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের জেরে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে জেলার কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎ, সদর ও শ্রীপুর উপজেলার বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ও তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের জেরে কারখানা থেকে বেরিয়ে আসেন। সকাল পৌনে ৯টার দিকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুরের ব্যস্ততম ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালান।
খবর পেয়ে ঘটনাস্থলে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা শিল্প পুলিশ ও থানা-পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তাঁরা অবস্থান ধরে রাখার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এ ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর দ্রুতই সড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এদিকে, শ্রমিকদের এই বিক্ষোভ ও উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে এবং যেকোনো ধরনের ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার পোশাক কারখানায় আজ বৃহস্পতিবারের জন্য নতুন করে সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
অন্যদিকে, চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়া এলাকার বেশ কিছু কারখানায় একটানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানা এলাকা ত্যাগ করেন।
শ্রমিকদের এই আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে যেকোনো সময় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠতে পারে এমন আশঙ্কা থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
সার্বিক বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জেলায় শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।”
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

