1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ঈদে বড় পর্দায় আসছে মোশাররফ করিম । অভিনীত ‘যাত্রা বিরতি’

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



ঈদে বড় পর্দায় আসছে মোশাররফ করিম । অভিনীত ‘যাত্রা বিরতি’

মধ্যবিত্ত পরিবারের ভ্রমণ, হাসি-কান্না ও নানা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাত্রা বিরতি’। কাজী আসাদের পরিচালনায় চরকির প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে অভিনয় করছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, দিলারা জামান ও প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকে।

বিনোদন

বিনোদন প্রতিবেদক


একটি মধ্যবিত্ত পরিবারের ভ্রমণ এবং সেই যাত্রায় ঘটে যাওয়া হাসি-কান্না ও নানা ঘটনা-অঘটনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাত্রা বিরতি’।

কাজী আসাদের পরিচালনায় আগামী বছরের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় নির্মিত এই সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে কুয়াকাটায়। আগামী ডিসেম্বর পর্যন্ত কুয়াকাটাসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে দৃশ্যধারণ চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে চরকি।

এর আগে চরকির জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও ‘লাইফলাইন’ চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন পরিচালক কাজী আসাদ। ‘যাত্রা বিরতি’ দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে যাত্রা শুরু হচ্ছে তাঁর।

উৎসবের আমেজের সঙ্গে গল্পের মিল খুঁজে পাওয়ায় সিনেমাটি ঈদে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

কাজী আসাদ বলেন, “উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।”

‘যাত্রা বিরতি’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। তাঁদের সঙ্গে আছেন দিলারা জামান, ইউসুফ হাসান অর্ক, প্রার্থনা ফারদিন দীঘি, রাকিব হোসেন ইভন ও রুদ্র রয়।

অনেকদিন পর সুমাইয়া শিমুর সঙ্গে কাজ করা এবং গল্পের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মোশাররফ করিম।

এর আগে কাজী আসাদের ‘আধুনিক বাংলা হোটেল’-এ অভিনয় করায় নির্মাতার সঙ্গে বোঝাপড়া আগে থেকেই ছিল জানিয়ে এই অভিনেতা বলেন, “সুমাইয়া শিমু এবং আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালো লাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সিনেমায় যুক্ত হওয়া নিয়ে সুমাইয়া শিমু বলেন, “স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।”

৮৪ বছর বয়সী অভিনেত্রী দিলারা জামান সিনেমার গল্পে পরিবারের জ্যেষ্ঠ সদস্যের ভূমিকায় রয়েছেন।

শুটিংয়ের সূত্রে ভ্রমণ ও তরুণ সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “তা না হলে এই শীতে এই বয়সে ঘর থেকে বের হয় কে?”

মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার কাজ করায় কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করে দীঘি বলেন, “মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু মহড়া করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি উচ্ছ্বসিত।”

প্রেক্ষাগৃহের জন্য নতুন করে সিনেমা প্রযোজনায় ‘চরকি সিনেমা ইনিশিয়েটিভ’ নামের উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। যার অংশ হিসেবেই নির্মিত হচ্ছে ‘যাত্রা বিরতি’।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “আমরা সিনেমা হলের দর্শকদের জন্য বিগত কয়েক বছর অনেকগুলো দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়ে এসেছি। যাত্রা বিরতি চলচ্চিত্রটি নতুন প্রচেষ্টা।”

‘যাত্রা বিরতি’র গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews