
ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন
বিশ্বসংগীত, লোকজ ঐতিহ্য ও শব্দের নানা নিরীক্ষাধর্মী অভিজ্ঞতা নিয়ে ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন। ২৭ নভেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তাঁর সঙ্গে সরাসরি কথোপকথনের আয়োজন করা হয়েছে।
বিনোদন ডেস্ক
বিশ্বসংগীত, চলচ্চিত্র ও শব্দের নানা নিরীক্ষাধর্মী অভিজ্ঞতা নিয়ে ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড এক্সপ্লোরার ভিনসেন্ট মুন। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএফএসএ) এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আগামী শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা ৩০ মিনিটে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে আয়োজন করতে যাচ্ছে এই বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীতশিল্পী, লোকজ সংগীতের ধারা, ধর্মীয় ও আধ্যাত্মিক আচার, ট্রান্স বা সম্মোহনী অনুষ্ঠান এবং নিরীক্ষাধর্মী শব্দচর্চার ওপর নির্মিত নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে দর্শকেরা এক ভিন্নধর্মী দৃশ্য-শ্রাব্য অভিজ্ঞতার মুখোমুখি হবেন। চলচ্চিত্র প্রদর্শনীর পর ভিনসেন্ট মুনের সঙ্গে সরাসরি কথোপকথনের আয়োজন থাকবে। এতে তাঁর শিল্পভাবনা, সৃজনশীল দর্শন এবং প্রচলিত চলচ্চিত্র নির্মাণের বাইরে গিয়ে কাজ করার পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পাবেন দর্শকেরা।
দুই দশকেরও বেশি সময় ধরে ক্যামেরা হাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন ভিনসেন্ট মুন। সংগীত ও সংস্কৃতির প্রচলিত সীমানা অতিক্রম করে মানুষের শব্দ, সুর ও অভিব্যক্তির বৈচিত্র্য তুলে ধরাই তাঁর কাজের অন্যতম বৈশিষ্ট্য। স্টেডিয়ামের রক কনসার্ট থেকে শুরু করে শামানিক আচার, ইলেকট্রনিক সংগীতের নিরীক্ষা কিংবা প্রত্যন্ত গ্রামের মানুষের সমবেত কণ্ঠসংগীত—বিভিন্ন পরিবেশ ও সংস্কৃতিতে মানুষের সংগীতচর্চা, অনুভূতি এবং পারস্পরিক সংযোগের নানা দিক তাঁর ক্যামেরায় উঠে এসেছে।
ফরাসি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম La Blogothèque-এর সঙ্গে যৌথভাবে নির্মিত জনপ্রিয় সংগীতভিত্তিক চলচ্চিত্র সিরিজ Concerts à emporter (Take Away Shows)-এর সহ-নির্মাতা হিসেবে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন ভিনসেন্ট মুন। সিরিজটিতে পশ্চিমা স্বাধীন ধারার সংগীতশিল্পীদের পরিবেশনা বিশেষভাবে তুলে ধরা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর কাজের পরিধি আরও বিস্তৃত হয়। তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংগীত, লোকজ ঐতিহ্য, ধর্মীয় আচার এবং সমষ্টিগত সাংস্কৃতিক অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করেন।
ভিনসেন্ট মুনের বিশেষ পরিবেশনা Live Cinéma তাঁর দীর্ঘদিনের সংগৃহীত দৃশ্য ও শব্দের উপাদান তাৎক্ষণিকভাবে উপস্থাপনের মাধ্যমে এক অনন্য চলচ্চিত্র অভিজ্ঞতায় রূপ দেয়। এটি প্রচলিত চলচ্চিত্র প্রদর্শনীর মতো নয়; বরং চলমান দৃশ্য ও শব্দের মধ্যে তাৎক্ষণিক সংলাপ তৈরি করে। ফলে দর্শকেরা চলচ্চিত্রকে শুধু দেখার বিষয় হিসেবে নয়, বরং অনুভব ও অন্বেষণের এক বহুমাত্রিক অভিজ্ঞতা হিসেবে আবিষ্কার করতে পারেন।
বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক সাংস্কৃতিক কেন্দ্র ও উৎসবে উপস্থাপিত হয়েছে তাঁর এই বিশেষ পরিবেশনা। এর মধ্যে রয়েছে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট (মোমা), লন্ডনের বারবিকান, প্যারিসের জ্যু দ্য পম, রোমের ভিলা মেডিচি, উট্রেখটের লে গেস হু?, আমস্টারডামের আই ফিল্মমিউজিয়াম এবং মরক্কোর ফেজ ফেস্টিভ্যাল অব ওয়ার্ল্ড স্যাক্রেড মিউজিক। এশিয়া, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরেও তাঁর পরিবেশনা দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।
ঢাকায় এই আয়োজন স্থানীয় দর্শকদের জন্য ভিনসেন্ট মুনের স্বতন্ত্র চলচ্চিত্রভাষা ও শিল্পচর্চার সঙ্গে পরিচিত হওয়ার এক বিশেষ সুযোগ। তথ্যচিত্র নির্মাণ, সংগীত, নৃবিজ্ঞান এবং নিরীক্ষাধর্মী দৃশ্য-শ্রাব্য পরিবেশনার সংযোগস্থলে দাঁড়িয়ে তাঁর কাজ প্রচলিত শিল্পমাধ্যমের সীমানাকে নতুনভাবে ভাবতে উৎসাহিত করে।
চলচ্চিত্র, শব্দ ও সরাসরি কথোপকথনের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান বিভিন্ন সংস্কৃতির মধ্যে বিনিময়, শিল্পের নতুন অভিজ্ঞতা এবং সংগীত ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের পরিচয়, বিশ্বাস ও সামষ্টিক স্মৃতি প্রকাশের নানা দিক নিয়ে ভাবনার সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানের বিস্তারিত
তারিখ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সময়: বিকেল ৫টা ৩০ মিনিট
স্থান: কোর্টইয়ার্ড, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ধানমন্ডি
প্রবেশ: সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


