1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
Dan Edwards: Wales and Ospreys fly-half ruled out for “a few months” with ankle injury চীনসহ ১৪ অর্থনীতির ওপর মার্কিন শুল্ক আরোপের প্রস্তাবের বিরোধিতা বেইজিংয়ের আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন 🔴 French actor Gérard Depardieu to face trial for alleged rape of actress Charlotte Arnould মুক্ত সাংবাদিকতা ও স্পষ্টবাদিতায় অনুকরণীয় ছিলেন তৌফিক ইমরোজ খালিদী: স্মরণসভায় বক্তারা Tennis: Alexander Zverev beats Arthur Fery in straight sets to draw Germany level at 1-1 against Great Britain in Davis Cup quarter-final সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী গোপালগঞ্জে মেসেজ আসছে ‌‘স্যার-ম্যাডাম আপনার অ্যাকাউন্ট বন্ধ’, প্রধান অফিসে তালা ডিসেম্বরে তিন দিনব্যাপী ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা’

আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে সবচেয়ে বেশি চাপে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁদের মালিকানাধীন কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য এখনো অন্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকারি দলের অনেকেই এসব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুবিধা ভোগ করছেন। এসব ব্যবসার মুনাফা শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে—বিদেশে এমন বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন নুর। তাঁর অভিযোগ, এসব কর্মকাণ্ডে পতিত আওয়ামী লীগের লোকজন অর্থায়ন করছেন।

গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির কথা উল্লেখ করে নুর বলেন, অতীতে ক্ষমতার অপব্যবহার ও লুটপাটে জড়িত আওয়ামী লীগের ব্যক্তিদের অর্থায়ন ও উসকানিতে বিভিন্ন কারখানা বন্ধের ষড়যন্ত্র চলছে।

এ ধরনের কর্মকাণ্ডে কেউ আশ্রয় বা সহযোগিতা দিলে তাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টিতেও এসব অর্থ ব্যয় করা হচ্ছে।

সরকারি দরপত্রের অনিয়ম নিয়েও কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পূর্ব অভিজ্ঞতার শর্ত থাকায় এখনো প্রায় ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। এতে নতুন উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

নতুন ব্যবসায়ীদের সুযোগ তৈরির লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সরকারি দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত। বক্তব্য দেন জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খানসহ অন্য নেতারা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews