1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হুতিদের হামলার দাবি, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি সিরাজগঞ্জের উল্লাপাড়া স্কুলের ফটকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার, আতঙ্কে শহর সোহরাওয়ার্দীতে নয় ১ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি জুরেলের লড়াই, তবু বড় লিড নিউজিল্যান্ডের BBC Sport’s daily football quizzes: Who Am I?, Five in Five and Brainteaser পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, মরদেহ ফেলে পালালেন চালক সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি এএফপির প্রতিবেদন: যেমন আছে গোপালগঞ্জ

সোহরাওয়ার্দীতে নয় ১ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



সোহরাওয়ার্দীতে নয় ১ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

মঙ্গলবার (১ ডিসেম্বর) সেখানে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে সেদিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত…

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলমান থাকায় আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) সেখানে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে সেদিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নয়াপল্টন সমাবেশের মঞ্চ তৈরি করা হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চটি থাকবে পশ্চিমমুখী অর্থাৎ বিজয়নগরের দিকে।

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এটি। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে রুহুল কবির রিজভী বলেন, “আমরা আগে সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করেছিলাম। কিন্তু উদ্যানের বিন্যাস ও উন্নয়নকাজ চলায় সেখানে সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজন করা হচ্ছে।” সমাবেশের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি দলীয় নেতা-কর্মীসহ ঢাকাবাসীকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে রিজভী অভিযোগ করেন, পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার এসব পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করছে উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বাহিনীগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।”

সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত আছেন জানিয়ে রিজভী বলেন, “তবে বেআইনি অস্ত্র নিয়ে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকেই ব্যবস্থা নিতে হবে। শান্তিপ্রিয় মানুষ যেন নিরাপত্তা বোধ করে, সে দায়িত্ব সরকারের।”

সংবাদ সম্মেলনের শেষ দিকে সাংবাদিকেরা কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করলে রুহুল কবির রিজভী বলেন, “কিসের লকডাউন? দেশে সবকিছু স্বাভাবিক আছে। কোনো বেআইনি সংগঠন কিছু বলল, আর সেটা নিয়ে প্রশ্ন করাটা দুঃখজনক। কোনো লকডাউন নেই। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কোনো সন্ত্রাসী সংগঠনের কর্মসূচিকে বিএনপি রাজনৈতিক কর্মসূচি বলে মনে করে না।”

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews