1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

বগুড়ায় মাঠে কাজে গিয়ে সন্ধ্যায় নিখোঁজ, সকালে খালে মিলল দিনমজুরের লাশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


বগুড়ার ধুনট উপজেলায় মাঠে কৃষিকাজ করতে গিয়ে সন্ধ্যায় নিখোঁজের পর আমজাদ হোসেন (৬৯) নামে এক দিনমজুরের ভাসমান লাশ পরের দিন সকালে খালের ভেতর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (০৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামে খালের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমজাদ হোসেন উপজেলার মানিকপোটল গ্রামের লোকমান হোসেনের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ হোসেন পেশায় দিনমজুর ছিলেন। অন্যান্য দিনের ন্যায় রোববার সকালে আমজাদ নিজ বাড়ি থেকে একই গ্রামের আবু বক্কারের জমিতে দিনমজুরের কাজ করতে মাঠ যান। সারাদিন কাজ শেষে সন্ধ্যার দিকে আমজাদ হোসেন জমির পাশে খালের পানিতে হাত-মুখ পরিস্কার করার জন্য নামেন।

এরপর রাতে বাড়ি ফিরে আসেনি আমজাদ হোসেন। এ অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে জোড়খালী খালের পাশের জমিতে কাজ করতে আসা শ্রমিকেরা পানিতে আমজাদ হোসেনের মৃতদেহ ভাসতে দেখেন। এ সময় খবর পেয়ে পরিবারের লোকজন খালের পানি থেকে মৃতদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে নিহত আমজাদ হোসেনের স্ত্রী দিলেরা খাতুন জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। খালের পানিতে হাত-মুখ পরিস্কার করতে নেমে মৃগীরোগের উপসর্গ হয়ে পানিতে পড়ে মারা গেছেন। এ বিষয়ে আমার বা আমার পরিবারের কোন অভিযোগ নেই। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে আমজাদ হোসেনের মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মোঃ আব্দুল ওয়াদুদ বগুড়া। ০১৭৪০ ৫৮৪৯২৭ ০১৭১১ ৩১০০২৭



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews