1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় নারীকে প্রকাশ্যে জুতাপেটা: ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৮ আগস্ট গ্রাম্য সালিশে এক নারীকে প্রহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান ফরিদ উদ্দিনের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত। এ ছাড়া তার বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
জানা গেছে, গত ১৮ আগস্ট মাধবপুর ইউনিয়নে একটি গ্রাম্য সালিশে সামাজিক বিচারের নামে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করেন চেয়ারম্যান ফরিদ উদ্দিন। ওই নারীকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে শাস্তি দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, ‘আমি অনলাইনে চিঠি দেখেছি। চিঠির জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হবে।’



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews