1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে চারদিকে শুধু সংবিধান আর সংবিধান: আসিফ মাহমুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতাসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা ‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, স্ট্যাটাসের দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বাহরাইনে মার্কিন রাডারে আইআরজিসির হামলার দাবি করিডোরের বিনিময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন?  ঠাকুরগাঁওয়ে সুজন বন্ধুর নতুন কমিটি, দায়িত্ব পেলেন হিমেল-আফরোজ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয় শীতের আগমনী বার্তায়ও কমেনি সবজির দাম, চড়া মাছ-মাংসের বাজার হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি

পটিয়ায় মাহিন্দ্রা লেগুনা উল্টে একই পরিবারের ১৪ জন আহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত


চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বপরিবারে একটি মেজবানে যাওয়ার পথে মাহিন্দ্রা লেগুনা উল্টে একই পরিবারের নারী ও শিশুসহ ১৪ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মডেল মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (মনসা মুন্সির বাড়ি) এলাকা থেকে গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যরা মাহিন্দ্রা লেগুনা করে চন্দনাইশের রওশনহাট এলাকায় পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন।

সেখানে এক আত্মীয়ের বাড়িতে মেজবান অনুষ্ঠানে যাওয়ার পথে পটিয়া মডেল মসজিদের সামনে মাহিন্দ্রা লেগুনাটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা নারী ও শিশুসহ ১৪ জনের বেশি যাত্রী আহত হন।

আহতরা হলেন: আনোয়ারা খাতুন (৬০), বোরহান (৪০), সামিয়া (১৮), রনি (১২), সাদেক (২৪), হৃদয় (২০), সিফাত (২৫), গিয়াস উদ্দিন (৪৫), আবদুর রহিম (৪৫), রুবি আক্তার (৩০), ইরফান (১৮), সাদিকা (৬), খাইরুন্নেয়সা (৩৫) ও তানিয়া সুলতানা (১৮)। আহতদের সবার বাড়ি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেকুল ইসলাম বিডি২৪লাইভকে জানান, সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews