1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের, সাভার-গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু Israeli strike on hospital kills at least five Palestinians, Gaza civil defence agency says আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা: আঁচল ফাউন্ডেশন ভারতের যে গ্রামে রাবণকে জ্ঞানী ও শিবভক্ত হিসেবে পূজা করা হয় চট্টগ্রামে পুলিশ সুপারের সরকারি ও ব্যক্তিগত ফোন জব্দ ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস: নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের দিন ধার্য Ukraine’s power supply close to critical as Russian strikes bring darkness and cold

কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের, সাভার-গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের, সাভার-গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও বিক্ষোভ অব্যাহত থাকলে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ……….

প্রতিবেদক


তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও বিক্ষোভ অব্যাহত থাকলে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ। অন্যদিকে, সাভার ও গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

বুধবার (১১ নভেম্বর) উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি জানান, মজুরি নিয়ে আলোচনা এবং কারখানায় ভাঙচুর-দুটি একসঙ্গে চলতে পারে না। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে উন্নতি না হলে, শনিবারের সভায় কারখানা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ১৬ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, মালিকদের রাস্তায় ব্যস্ত রেখে আলোচনার টেবিলে সুস্থির থাকা সম্ভব নয়। আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিলেও তাঁরা হয়তো আলোচনায় অংশ নেবেন না।

এর জবাবে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, কোনো শ্রমিক ফেডারেশন ধর্মঘটের ডাক দেয়নি। একটি মহল সাধারণ শ্রমিকদের আবেগ কাজে লাগিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছে। মালিকপক্ষ আলোচনা বর্জন করলে মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে। গত সোমবার মজুরি বোর্ডের বৈঠকে শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে।

বিজিএমইএর তথ্যমতে, বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১৫৬টি কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে, যার মধ্যে শুধু সাভার-আশুলিয়া এলাকাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪০টি কারখানা। এদিন সাভার-আশুলিয়ায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি ও ছাঁটাই বন্ধের দাবিতে দিনভর বিক্ষোভ করেন শ্রমিকেরা। পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয় এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর ও মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাক ও আশপাশের এলাকায় শ্রমিকেরা ৩০-৪০ মিনিট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৮-৯টি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে এবং বেলা ১১টার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews