1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২৪ মামলা, গ্রেফতার ৩০০ Australia sandpaper: Cameron Bancroft claims whole team knew of plot in South Africa প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান, উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি; আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত রেইনবো নেশনে সংখ্যাগুরু-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমান মালিকানা থাকবে: কাদের গনি র‌্যাঙ্কিং ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে চাইনিজ তাইপে যাচ্ছে বাংলাদেশ Scotland coast to win over Ireland as both reach Super Six phase

খুলনা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) ও কর্মকর্তা সংগঠন ‘বন্ধন’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, পতিত ফ্যাসিস্ট অপশক্তি আগুন সন্ত্রাস ও রাজপথে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। গুপ্ত চক্র দেশকে অশান্ত রাখতে চায়। সন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। তাদের মনে রাখতে হবে—পালিয়ে যাওয়া শাসক কখনো ফিরে আসে না। ফিরে এলেও তাদের বিচারের আওতায় আসতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার যেখানে দেশ পুনর্গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, তা ভুলুণ্ঠিত করতে এই ফ্যাসিস্ট অপশক্তি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমাদের মনে রাখতে হবে—সবার আগে বাংলাদেশ। যারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী শক্তি দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। দেশকে মেরুদণ্ডহীন রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এই সরকারকে অকার্যকর করতে পতিত স্বৈরাচারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, ধ্বংসযজ্ঞ চালিয়ে কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব নয়। আগুন দিয়ে বাস পুড়িয়ে ক্ষমতা দখল করা যায় না। যারা ২০২৪ সালে গণহত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের নৈরাজ্যের নিন্দা জানাই।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews