1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

‘টাইটানিক’ থেকে ‘ইনসেপশন’, যেভাবে ৩০ কোটি ডলারের মালিক ডিক্যাপ্রিও

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



‘টাইটানিক’ থেকে ‘ইনসেপশন’, যেভাবে ৩০ কোটি ডলারের মালিক ডিক্যাপ্রিও

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর আনুমানিক সম্পদের পরিমাণ ৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৬০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিবেশবান্ধব ব্যবসায় বিনিয়োগ থেকেও আয় করছেন তিনি।

বিনোদন

বিনোদন ডেস্ক


হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন। ‘টাইটানিক’, ‘ইনসেপশন’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো সিনেমায় অভিনয় করে পেয়েছেন বিশ্বজোড়া পরিচিতি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও বিনিয়োগেও যুক্ত হয়েছেন তিনি। সব মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ৩০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৬৬০ কোটি টাকা।

সম্পদবিষয়ক ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওর্থ, বিনোদনবিষয়ক সাময়িকী প্যারেড এবং অর্থবিষয়ক ওয়েবসাইট ইনভেস্টোপিডিয়ার প্রকাশিত হিসাবেও ডিক্যাপ্রিওর সম্পদের পরিমাণ ৩০ কোটি ডলার বলা হয়েছে।

সিনেমা থেকে শত শত কোটি টাকা

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ ডিক্যাপ্রিওর ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। জেমস ক্যামেরনের এই সিনেমায় জ্যাক ডসন চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি।

সিনেমাটির জন্য শুরুতে ২৫ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছিলেন ডিক্যাপ্রিও। তবে বক্স অফিসের আয়ের একটি অংশ পাওয়ার চুক্তি থাকায় শেষ পর্যন্ত তাঁর মোট আয় দাঁড়ায় প্রায় ৪ কোটি ডলার।

ক্রিস্টোফার নোলানের ‘ইনসেপশন’ থেকেও বড় অঙ্কের অর্থ আয় করেন এই অভিনেতা। সিনেমাটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিকের পাশাপাশি বক্স অফিসের আয়ের অংশ পাওয়ার চুক্তি করেছিলেন তিনি। সব মিলিয়ে ছবিটি থেকে তাঁর আয় আসে প্রায় ৬ কোটি ডলার।

‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এর জন্য প্রাথমিকভাবে ২ কোটি ৫০ লাখ ডলারের চুক্তি করেছিলেন ডিক্যাপ্রিও। তবে এর মধ্যে প্রযোজক হিসেবে তাঁর পারিশ্রমিকও অন্তর্ভুক্ত ছিল। সিনেমাটির নির্মাণব্যয় বেড়ে যাওয়ায় পারিশ্রমিকের একটি অংশ স্থগিত রাখেন তিনি। শেষ পর্যন্ত তাঁর আয় আসে প্রায় ১ কোটি ডলার।

অন্যদিকে নেটফ্লিক্সের ‘ডোন্ট লুক আপ’-এর জন্য ৩ কোটি ডলার পারিশ্রমিক পান তিনি। মার্টিন স্করসেজির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর পারিশ্রমিক নিয়েও বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন অঙ্ক পাওয়া যায়। তাই এ সিনেমার আয় নির্দিষ্ট করে বলা কঠিন।

২০২৫ সালে মুক্তি পাওয়া পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় অভিনয় করেও বড় অঙ্কের আয় করেছেন ডিক্যাপ্রিও। ফোর্বসের ২০২৬ সালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা অনুযায়ী, ২০২৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশন থেকে তাঁর আয় ছিল ২ কোটি ৯০ লাখ ডলার। প্রতিনিধিদের পারিশ্রমিক বাদ দিয়ে তাঁর আয় ২ কোটি ৫০ লাখ ডলার।

Leonardo DiCaprio - Agent, Manager, Publicist Contact Info

প্রযোজনাতেও যুক্ত

শুধু অভিনয়ের ওপর নির্ভর করেননি ডিক্যাপ্রিও। ২০০১ সালে প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপিয়ান ওয়ে প্রোডাকশনস। প্রতিষ্ঠানটি ‘দ্য অ্যাভিয়েটর’, ‘শাটার আইল্যান্ড’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো সিনেমা প্রযোজনা করেছে। ২০২০ সালে প্রতিষ্ঠানটি সনি পিকচার্সের সঙ্গে একাধিক সিনেমা নির্মাণের চুক্তিও করে।

বিনিয়োগের ক্ষেত্রেও আগ্রহ রয়েছে ডিক্যাপ্রিওর। পরিবেশবান্ধব প্রযুক্তি ও খাদ্যপণ্য নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে বিয়ন্ড মিট, ক্যালিফিয়া ফার্মস ও আলেফ ফার্মস। পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনে ভূমিকা রাখে—এমন ব্যবসায়িক উদ্যোগে তাঁর আগ্রহ রয়েছে।

বাড়ি ও ব্যক্তিগত দ্বীপ

ডিক্যাপ্রিওর সম্পদের আলোচনায় আসে তাঁর বিলাসবহুল বাড়ি ও সম্পত্তিও। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও মালিবুতে তাঁর একাধিক সম্পত্তি রয়েছে। ২০০৫ সালে মধ্য আমেরিকার বেলিজ উপকূলে ১০৪ একরের ব্ল্যাকাডোর কেই নামের একটি দ্বীপ কেনার খবর প্রকাশিত হয়। পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও ছিল তাঁর। তবে দ্বীপটির বর্তমান প্রকল্প ও মালিকানার অবস্থা নিয়ে বিভিন্ন সময়ে পরিবর্তিত তথ্য প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews