1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আয়োজন ও ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠানটি ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন মৌসুম।

একসময় উপস্থাপক মীর আফসার আলীর রসিকতা, তাৎক্ষণিক জবাব ও বুদ্ধিদীপ্ত সঞ্চালনায় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ‘মিরাক্কেল’। অনুষ্ঠানটির মঞ্চ থেকেই পরিচিতি পেয়েছেন অনেক কৌতুকশিল্পী। তবে পাঁচ বছর ধরে শোটির সম্প্রচার বন্ধ থাকায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল অপেক্ষা ও আক্ষেপ।

সেই অপেক্ষার অবসান ঘটাতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মৌসুমের একটি প্রোমো প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন বয়সী কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী ফেব্রুয়ারিতে পর্দায় ফিরবে ‘মিরাক্কেল’। তবে বিচারক কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

দর্শকদের প্রত্যাশা, বিচারকের আসনে আবারও দেখা যাবে অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তকে। আগের মৌসুমের কয়েকজন পরিচিত মুখ ও মেন্টরকেও নতুন আয়োজনে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই বিচারক ও মেন্টর প্যানেল চূড়ান্ত করা হবে।

দীর্ঘ বিরতির পর মীরের সঞ্চালনা আর প্রতিযোগীদের হাস্যরসাত্মক পরিবেশনা নিয়ে ‘মিরাক্কেল’ কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews